মেট্রোরেল এখন একটা ভোগান্তির নাম। প্রতিদিন লেট, প্রতিদিন নতুন নতুন বাহানা— উল্লেখ করে তোপের মুখে পড়েছেন এক মেট্রো যাত্রী। বেশিরভাগ লোকজনই তার দাবিটির বিপক্ষে অবস্থান নিয়েছেন। কেউ বলছেন, আপনি বাসে যান। আবার কেউ বলছেন, দেশও আমার, দোষও আমার। আবার কেউ বলছেন, মেট্রোরেল বাদ দিয়ে হেঁটে গেলেই হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোরেলের একটি কমিউনিটি গ্রুপে নিশাত তাজিন নামের এক মেট্রো যাত্রী লিখেছেন, 'মেট্রোরেল এখন একটা ভোগান্তির নাম। প্রতিদিন লেট, প্রতিদিন নতুন নতুন বাহানা— এটা এখন নিয়মিত ঘটনা।' সেখানে সোজাদুল ইসলাম আকাশ লিখেছেন, 'আপনি বাসে যান।' আহমাদুল হক ভূঁইয়া লিখেছেন, 'দেশও আমার, দোষও আমার।'
ফাহাদ বিন ইসলাম লিখেছেন, '২৫ মিনিট হয়ে গেছে, ট্রেন আসে না।' বাচ্চু মিজান লিখেছেন, 'যার ধৈর্য নেই সমস্যা সম্বন্ধে ধারণা নেই তারা মেট্রোরেল বাদ দিয়ে হেঁটে গেলে হয়!' হোসাইন রিফাত লিখেছেন, আলহামদুলিল্লাহ। এই মেট্রো জীবনটাই বদলে দিছে। কিন্তু গাড়ি ব্যাবসায়ীরা ষড়যন্ত্র কতে এটা বন্ধ করতে চাচ্ছে যেখানে সরকারি লোকেরাও আছে যারা গাড়ি ব্যবসা করে।'
শাহেদুর রহমান লিখেছেন, 'সমস্যা হতেই পারে, এ জন্য সব সময় বিকল্প ব্যবস্থা রাখুন। কখনই এক পদ্ধতিতে চলবেন না। মেট্রোরেল দেরি করলে বাস/সিএনজি/উবারে করে যাতায়াত করুন। ঢাকা শহরে অন্যকে দোষারোপ না করে নিজের অপশন বাড়ান।' মুশফিকুল আলম রিয়াদ লিখেছেন, 'যে পরিমাণ যাত্রী ২০ শতাংশ বয়কট করেন, বাকিরা শান্তিতে যেতে পারব।
সুমন দে লিখেছেন, 'আমরা হলাম অসভ্য জাতি কিভাবে কিসে বাঁশ দেওয়া যায় তা ভালো পারি। যেখানে সেখানে প্রশাব করা, গ্লাস ভাঙা, নোংরা করায় ওস্তাদ। মোদের পেটে ভালো খাবার হজম হয় না সমালোচনা করবেই এটা আমাদের বদঅভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা সমস্যা না জেনে নিজেরাই সমালোচনা করে সমাধান করি। আর যারা বর্জন করুনসহ বিভিন্ন নেগেটিভ মন্তব্য করছেন। আপনার প্রতি অনুরোধ আপনাকে ট্রেনে কেউ উঠতে বলে নাই আপনি বাসে ঝুলে যান সেই পরিস্থিতি আপনাদের জন্য উওম। গাদাগাদি যানজট আর বায়ু দুষণ পেটে যেতে ভালো সহ্য হবার কথা নয়!'
জেরি রোজ লিখেছেন, 'এই ব্রেইন নিয়ে সিএনজি বাসেই চলাচল করেন। এই পর্যন্ত মেট্রোরেলের যতগুলো সমস্যা হয়েছে, সেগুলো বহিরাগত এবং আমাদের মতো সাধারণ মানুষের অসচেতনতার জন্যই হয়েছে। বোতল দিয়ে মেট্রোরেলের দরজা আটকিয়ে রাখবেন, আবার দোষারোপও করবেন। কি অদ্ভূত! আর মেকানিকাল ইলেকট্রিকাল জিনিস, নষ্ট হতেই পারে।'
হোসাইন রিফাত লিখেছেন, 'আমি ফ্রান্স এ গিয়েও মেট্রো ৮ ঘণ্টা বন্ধ ছিল।' সালমান ফারসি লিখেছেন, 'বাসে প্রতিদিন ঝুলতে থাকা লোকজনের দেশে মেট্রোর বুদ্ধিটা দিছিলো কোন হালায়?' হৃদয় রয় লিখেছেন, 'হ ভাই তোমাদের জন্য ওই লোকাল বাসই ঠিক আছে
ভালো না লাগলে ইগনোর করুন।'
সাব্বির কাজী লিখেছেন, 'আপনার মতো লোকের জন্য প্রজাপতি বাস আছে তো যাত্রী নেওয়ার জন্য প্রতি স্টোপেজ এ মাত্র ২০ মিনিট দাঁড়ায় ওটা আপনার জন্য পারফেক্ট ব্যবহার করেন এখানে আসছেন কেন?' মোহাম্মদ আলামিন লিখেছেন, 'আপনার ভোগান্তি হলে আপনি না গেলেই হয়।'
তবে মুহাম্মদ মুবাশ্বির কমেন্ট করেছেন, 'এটা যে বাংলাদেশ তা ভুলে গেলে কি করে চলবে বলুন?' আতিকুর রহমান লিখেছেন, 'এগুলা এখানে বলা যাবে না। মেট্রো ডিলে হয় আপনার দোষে। বুঝলেন? দেশ আপনার, দোষও আপনার।' রানা আহমেদ লিখেছেন, 'মেট্রোরেল রেলওয়ের সব সমস্যা হচ্ছে ঠিকভাবে সচেতন হচ্ছে না সাধারণ যাত্রীরা। এই জন্য সমস্যা বেশি।' তাইয়ুব হোসেন লিখেছেন, 'আপাতত একটু মানিয়ে নেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।' হাসিব ইমাম লিখেছেন, 'বানোয়াট কথা।' সাব্বির হোসেন লিখেছেন, 'বয়কট মেট্রো।'