কারামুক্ত হলেন মোয়াজ্জেম হোসেন আলাল

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তিনি মুক্ত হন। 

কারামুক্ত হয়ে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ৩ মাস ২৩ দিন পর আজ জামিনে মুক্ত হলাম। আগে থেকেই অসুস্থ ছিলাম। কারাগারে থাকার কারণে শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েছি। নিজেকে সুস্থ করতে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন বলে জানান আলাল। 

কারাগার থেকে বের হয়ে আসলে উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার  আন্দোলন সফল না হওয়া পর্যন্ত কোনো অবস্থায় থামবে না।