ঝটপট কুইজের বিজয়ী জান্নাতুল, শারমিন ও ওয়াহিদুর

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২৪ উপলক্ষে চলছে ‘দেশ রূপান্তর আগামী প্রকাশনী ঝটপট কুইজ’। ইতোমধ্যে সফল ২০ দিন পার করেছে প্রতিযোগিতাটি, যা চলবে বইমেলার শেষদিন পর্যন্ত।

প্রতিদিনের ধারাবাহিকতায় বুধবারও (২১ ফেব্রুয়ারি) পুরস্কার পেয়েছেন তিনজন পাঠক। তারা হলেন- জান্নাতুল হক অথৈ, শারমিন আক্তার, ওয়াহিদুর রহমান।

আগামী প্রকাশনীর পক্ষ থেকে তারা পেয়েছেন একটি করে বই। পুরস্কার পেয়ে তারা এমন কুইজ প্রতিযোগিতার জন্য দেশ রূপান্তর ও আগামী প্রকাশনীকে ধন্যবাদ জানান।