শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্সী ইউনিভার্সিটি ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রেসিডেন্সী ইউনিভার্সিটির পক্ষ থেকে রেজিস্ট্রার মো. রুহুল আমিনের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই অমর একুশে ভাষা শহীদদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করেন।