মেজর লিগ সকারে মৌসুমের নিজেদের প্রথম ম্যাচে ইন্টার মায়ামি ২-০ গোলে হারিয়েছে রিয়াল সল্ট লেককে। এই ম্যাচ দিয়ে প্রতিযোগিতা মূলক কোন ম্যাচে আবারও মেসির সঙ্গে খেললেন সুয়াজের। এর আগে প্রাক মৌসুম খেললেও সেগুলো ছিল প্রীতি ম্যাচ।
শুধু মেসি নয়, সুয়ারেজের সঙ্গে আজ মাঠে ছিলেন সাবেক বার্সেলোনা তারকা জর্দি আলবা, সার্জিও বুসকেটসও। বার্সার সাবেক তিন সতীর্থের সঙ্গে আবারও একসঙ্গে খেলতে পেরে খুশি লুইস সুয়ারেজ। ম্যাচ শেষে মাঠেই জানান নিজের অনুভূতি। এ সময় সুয়ারেজ কথা বলেন ইংরেজি ও স্প্যানিশ দুই ভাষাতেই।
সুয়ারেজ বলেন, 'পুরনো সতীর্থদের সাথে আবারও একসঙ্গে খেলতে পেরে আমি খুশি। সবচেয়ে বড় বিষয় হলো দলকে সহায়তা করতে পেরেছি।'
সুয়ারেজের মতে, মায়ামি এবার লিগে শিরোপার জন্য খেলছে। 'গেল মৌসুমে নিজেদের প্রথম শিরোপা জিতেছে এবং (এমএলএস) শিরোপা জেতার লক্ষ্য আছে এমন ক্লাবে আসতে পারাটা দারুণ। প্রথম শিরোপাটা গুরুত্বপূর্ণ। আমি আগে থেকেই এমএলএস সম্পর্কে কিছুটা জেনেছি। এখানে সব দলই আমাদের (ইন্টার মায়ামি) হারাতে চায়। কেননা আমরা এমন একটি দল যারা শিরোপার জন্য লড়াই করি।'