জার্মান সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সকাল ১০টায় 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক তিন দিনের জার্মানি সফর সম্পর্কে দেশবাসীকে অবহিত করতে সংবাদ সম্মেলন করবেন। আজ শুক্রবার সকাল ১০টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ১০টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জার্মানি যান প্রধানমন্ত্রী এবং ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরেন। মিউনিখে অবস্থানকালে প্রধানমন্ত্রী নিরাপত্তা সম্মেলনে যোগদানের পাশাপাশি  বিশ্ব নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।