বিয়ন্ড বাফেট মিরপুর শাখার উদ্বোধন  

দেশের অভিজাত রেস্তোরা বিয়ন্ড বাফেটের মিরপুর শাখা উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় রাজধানীর মিরপুর ১ নম্বরের রূপায়ন লতিফা শামসুদ্দিন স্কয়ারের ৬ষ্ঠ তলায় রেস্টুরেন্টের উদ্বোধন করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্র নায়ক ফেরদৌস, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক, জেসিএক্স গ্রুপের এমডি ও চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জুয়েলসহ আমন্ত্রিত অতিথিগণ। 

রেস্টুরেন্টটিতে অফার প্রাইসে ১০০টির বেশি আইটেমে জনপ্রতি বুফে লাঞ্চের মূল্য ৮৫০ টাকা এবং ১২০টির বেশি আইটেমে জনপ্রতি বুফে ডিনার ৯৯৯ টাকা।

দেশি-বিদেশি ভোজনবিলাসীদের জন্য ২০ বছরের অভিজ্ঞ শেষ এর তৈরি মেইন মেনুর পাশাপাশি সালাদ, স্টাটার, স্যুপ আর আকর্ষণীয় ডেজার্ট পরিবেশন করা হবে বিয়ন্ড বাফেটে। বিয়ন্ড বাফেটের প্রথম শাখা রয়েছে গুলশানের পিংক সিটিতে।