দুই মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন শেষ হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধার আর ভোটাধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথের লড়াই চলবে। যতই জুলুম নির্যাতন হোক না কেন আমরা আমাদের লড়াইয়ে পিছু হটবো না।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর রাজধানীর রায়েরবাগ থেকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে খোরশেদ আলম সোহেলসহ ১১ জনকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ।