শিশু একাডেমির শিল্পীরা প্রশংসিত তুরস্ক দূতাবাসে

গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকাস্থ তুর্কি দূতাবাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজনে নৃত্য পরিবেশন করেছে বাংলাদেশ শিশু একাডেমির শিশুশিল্পীরা। শিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে অতিথিদের সামনে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন। অতিথিরা শিশু একাডেমির শিল্পীদের পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এবং ঢাকায় নিযুক্ত তুরস্কের অ্যাম্বাসেডর রামিস সেন। স্বাগত বক্তব্যের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করে বাংলাদেশ শিশু একাডেমির শিশুশিল্পীরা। আমন্ত্রিত অতিথিরা শিশুদের পরিবেশনা উপভোগ করেন।

বাংলাদেশ শিশু একাডেমির সঙ্গে তুরস্ক দূতাবাস কালচারাল এক্সচেঞ্জের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তুরস্কের অ্যাম্বাসেডর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।