বাজারের জমি জবরদখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সফিপুর বাজারের পেরিফেরি দোকানপাট জবরদখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার সকালে বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন। এ সময় ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তৃতা করেন সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আতাউর রহমান জয়, হারিজউজ্জামান হারিজ, মোতালেব হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে সমিতির অফিসে সংবাদ সম্মেলনে আতাউর রহমান জয় বলেন, সফিপুর বাজারে প্রায় পাঁচ হাজার দোকান রয়েছে। বাজারে নতুন তৈরি দোকানের শেড তৈরি করে ব্যবসায়ীদের বুঝিয়ে দেওয়া হলেও জমির দাবিদার অনিল চন্দ্র বর্ম্মন, রবিউল ইসলাম রুবেল ও সেলিম হোসেন দোকান দখলের চেষ্টা করে। এ ঘটনায় ব্যবসায়ী ও জমির দাবিদার ব্যক্তিদের সঙ্গে একাধিকবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।