দেশের বড় রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’ গতবারের মতো এবারও উৎসবমুখর পরিবেশে আয়োজন করেছে শিশুদের ছবি আঁকার উৎসব। গত বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমিতে দিনব্যাপী এই উৎসব হয়। প্রখ্যাত অভিনেতা-নাট্যকার মামুনুর রশীদ, বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, নব্বই দশকের টেলিভিশন ও মঞ্চ নাটকের প্রিয়মুখ আফসানা মিমি বেলুন উড়িয়ে শিশুদের ছবি নিয়ে এই প্রদর্শনী উদ্বোধন করেন।
ঢাকা অঞ্চলের চার হাজারের বেশি অংশগ্রহণকারীর আঁকা ছবির প্রদর্শনী হয়। এ ছাড়া ‘স্বপ্ন আঁকো শিশু উৎসবে’ ছিল নাচ, গান, মঞ্চ নাটক, কার্টুন শো, বিভিন্ন ধরনের গেমস, ফটো বুথসহ নানা আয়োজন। স্বপ্ন-এর পক্ষ থেকে এই আয়োজনে উপস্থিত ছিলেন স্বপ্ন-এর হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল, ক্রিয়েটিভ হেড ফরিদুজ্জামান, প্রমোশন অ্যান্ড ক্যাম্পেইন ম্যানেজমেন্টের সহকারী ম্যানেজার মোহাম্মদ আনিসুল ইসলাম প্রমুখ।