রাজবাড়ীতে পুলিশের দাবি

দুবাইয়ে বসে দুই লাখ টাকায় স্ত্রীকে খুন

রাজবাড়ীর পাংশায় দুই লাখ টাকা দিয়ে স্ত্রীকে হত্যা করিয়েছেন দুবাই প্রবাসী লিটন শেখ। এ ঘটনায় শিহাব শেখ নামে (৪০) এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জেলা পুলিশ।

নিহতের নাম রোজিনা ওরফে আরজিনা (৩০)। তিনি পাট্টা গ্রামের প্রবাসী লিটন শেখের স্ত্রী।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি পাট্টা গ্রামের বাঁশবাগানের পাশ থেকে রোজিনার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রোজিনার স্বামী লিটন শেখ দুবাই প্রবাসী। রোজিনা তার এক ছেলে এক মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করতেন। লিটন শেখ তার স্ত্রীকে হত্যা করার পরিকল্পনা করেন। এজন্য হত্যাকারীদের তিনি দুই লাখ টাকা দেন। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকা-ের সঙ্গে এখন পর্যন্ত পাঁচজন জড়িত থাকার কথা স্বীকার করেছে শিহাব শেখ।