বিশ্বব্যাংকের এমডির সঙ্গে অর্থমন্ত্রী বৈঠকে

ঢাকায় সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যানা বেজার্ড সঙ্গে বৈঠকে বসেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে মন্ত্রীর নিজ দপ্তরে এ বৈঠক শুরু হয়ে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসারসগ সংস্থাটির ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ঢাকায় এসেছেন অ্যানা বেজার্ড। বাংলাদেশে এটিই তার প্রথম সরকারি সফর।