আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদ্যাপন উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি জামালপুরে সরিষাবাড়িতে অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন ও লাইব্রেরির যুগপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে কবি মনিরুজ্জামান বাদলের বঙ্গনামা ও সাদা শাপলার হাসি নতুন দুইটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মেচন করা হয়।
বই দুইটা একুশে বই মেলায় গত ২২ ফেব্রুয়ারি থেকে অয়ন প্রকাশনের স্টলে; স্টল নং ৪২৯-৪৩১ এ পাওয়া যাচ্ছে।
এ উপলক্ষে গত বুধবার দুপুরে সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নে ভাটারা আব্দুর রেজ্জাক খান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রের পরিচালক রেজাউল করিম ভূইয়ার সভাপতিত্বে ও ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান বাদলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণগ্রন্থাগার অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক। এসময় জেলা প্রশাসক মো. শফিউর রহমান, সরিষাবাড়ি উপজেলা নির্বাহী, কর্মকর্তা শারমিন আক্তার, ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বাঙালির অস্তিত্বের ঐশ্বর্য ও অহংকার, আশা-নিরাশার দোলাচল চিত্রিত হয়ে উঠেছে কবি মনিরুজ্জামান বাদলের বঙ্গনামা কাব্যগ্রন্থে। বঙ্গনামা গ্রন্থে একটি দীর্ঘ কবিতাসহ রয়েছে ৪৯টি কবিতা। সাদা শাপলার হাসি একিট কিশোর গল্প গ্রন্থ যাতে রয়েছে ১১টি সুখপাঠ্য গল্প।