যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে তারই নিজ রাজ্য দক্ষিণ ক্যারোলিনায় প্রাইমারিতে পরাজিত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এতে করে নির্বাচনে রিপাবলিকান পার্টির হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন ট্রাম্প। খবর আল জাজিরা।
অ্যাসোসিয়েটেড প্রেসসহ যুক্তরাষ্ট্রে অন্যান্য মিডিয়া আউটলেট শনিবার সন্ধ্যায় ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ট্রাম্পের বিজয়ের খবরটি জানায়। তবে চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ করা হয়নি।
এডিসন রিসার্চের তথ্য অনুসারে, প্রত্যাশিত ভোটের প্রায় অর্ধেক গণনার সময় ট্রাম্প ৫৯.৭ শতাংশ ভোট পেয়ে নিকির ৩৯.৭ শতাংশ পাওয়া ভোটের তুলনায় এগিয়ে ছিলেন।
কলাম্বিয়া প্রদেশের রাজধানীতে নির্বাচনের রাতের পার্টিতে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, তার মনোযোগ এখন আসন্ন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে।
উপস্থিতদের উদ্দেশে ট্রাম্প প্রতিশ্রুতি দেন, তিনি পুনঃনির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে আগের সম্মানে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, আমি রিপাবলিকান পার্টিকে এখন এতটা ঐক্যবদ্ধ দেখিনি।
সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে বেশ কয়েকটি দেওয়ানী এবং ফৌজদারি মামলা থাকা সত্ত্বেও রিপাবলিকান ককাসের উপর শক্তিশালী দখল বজায় রেখেছেন এবং এখন পর্যন্ত প্রতিটি রাজ্যের প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন ট্রাম্প।
সাউথ ক্যারোলাইনায় এ জয়ের ফলে নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান ট্রাম্পের দেখা হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল
আগামী ৫ মার্চ সুপার টিউসডের প্রাথমিক লড়াইয়ে অংশ নেবেন ট্রাম্প ও হ্যালি। সেখানে ১৫ অঙ্গরাজ্যের রিপাবলিকান নেতারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।