নামাজে ডানে-বামে সালাম ফেরানো কি সুন্নত নাকি ওয়াজিব?

প্রশ্ন : ফরজ ও সুন্নত নামাজ শেষ করার সময় ডানে-বাঁয়ে সালাম ফেরানো কি ওয়াজিব, নাকি সুন্নত? এবং সালাম দেওয়ার সময় ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ সম্পূর্ণ পড়তে হবে?

-ইলিয়াস মোল্লা, খুলনা

উত্তর : ইসলামী আইনবিদদের বিশুদ্ধ মতানুযায়ী, সব নামাজের শেষে দুইবার সালাম ফেরানো ওয়াজিব। তবে ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ এর মধ্যে শুধু ‘আসসালামু’ শব্দ বলা ওয়াজিব এবং পুরোটা বলা সুন্নত। (আদ্দুররুল মুখতার : ১/৪৬৮, মারাকিল ফালাহ : ৯৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/২৯৫)