মোবাইলে নকল করার সময় হাতেনাতে ধরা, বহিষ্কার ৪

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় এসএসসি পরীক্ষায় মোবাইলে নকল করার অভিযোগে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের বহিষ্কার করেন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার একাধিক পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

বহিস্কৃতরা হলেন- ফুলবাড়ি জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আশিফুর রহমান আকাশ। তবে বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

কেন্দ্রের সহকারী প্রধান শিক্ষক মো.রাহিবুল ইসলাম জানান, কেন্দ্রের ২নং কক্ষে মোবাইল দেখে লেখার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এক শিক্ষার্থীকে হাতেনাতে ধরে। পরে তাকে বহিষ্কার করা হয়। আজ রবিবার গনিত ২য় পত্রের পরীক্ষা ছিল।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজকের এসএসসি পরিক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে ও নকল সরবরাহ করায় মোট চার শিক্ষার্থীকে তাৎক্ষনিক বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় কেউ যেন অসদুপায় সুযোগ নিতে না পারে এজন্য আমরা সর্তক আছি।