২০০১ সালের আজকের এই দিনে ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে অন্যলোকে পাড়ি জমিয়েছিলেন ডন ব্র্যাডম্যান। না থেকেও রয়ে গেছেন তিনি। অস্ট্রেলিয়ার এই ক্রিকেট কিংবদন্তির গড়া টেস্ট গড়ের রেকর্ড এখনো ভাঙতে পারেননি কেউ।
টেস্ট ক্রিকেটে ব্র্যাডম্যানের গড় ছিল ৯৯.৯৪। সেটি আজও অস্পৃশ্য। আজ থেকে ৭৬ বছর আগে ক্রিকেট ছেড়েছিলেন ব্র্যাডম্যান। এই দীর্ঘ সময়ের পরিক্রমায় টেস্ট ক্রিকেটে এখনও সেটি সর্বোচ্চ গড় হয়ে আছে। জীবনের শেষ ইনিংসে আর ৪ রান করতে পারলে এই গড় ১০০ হতো। সেই আক্ষেপ এখনো মনে দাগ কাটে ক্রিকেটপ্রেমীদের। ডনের পর দ্বিতীয় সেরা গড় ৬০ এর ঘরে, হ্যারি ব্রুকের।
৮০ ইনিংসে ব্যাট করে ৬৯৯৬ রান করেছেন ব্র্যাডম্যান। তার ক্যারিয়ারে ৬টি প্রথম-শ্রেণির ট্রিপল-সেঞ্চুরি রয়েছে। ৬১৮টি চারের মার রয়েছে। তবে অবাক করার বিষয় ছিল ছক্কা হাঁকানোর ক্ষেত্রে। তিনি মাত্র ৬টি ছক্কা মেরেছেন পুরো ক্যারিয়ারে।