হালাল-হারাম নিয়ে একটু ভাবি, এটা খুব জরুরি: বর্ষা

সোশ্যাল মিডিয়ায় এখন নিয়মিত নানা রকম পোস্ট দেখা যায়। কতগুলো ভালো, কতগুলো মন্দ। এই মাধ্যমকে কে কিভাবে ব্যবহার সেটাও একটি ব্যাপার। এমনটাই মনে করেন চিত্রনায়িকা বর্ষা। বিষয়টি কথা বললেন অভিনেত্রী।

নিজের ফেসবুক পেইযে বর্ষা লিখেছেন, সোশ্যাল মিডিয়া এখন সবার জন্য উন্মুক্ত। কে কীভাবে ব্যবহার করবেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মাধ্যমকে, নেতিবাচক না ইতিবাচকভাবে ব্যবহার করা হবে, সেটি একটু ভেবে দেখা দরকার। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক ভালো কাজ করছেন। এর মাধ্যমেই ভালো কাজগুলো জানতে পারি, আবার নেতিবাচক খবরও খুব হচ্ছে। ছোট ও তুচ্ছ বিষয়গুলো খুব বড় ভাবে প্রচার করা হয়, যা কাম্য নয়।

তিনি আরও বলেন, এসব নেতিবাচক ছোট ও তুচ্ছ বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে নিজেকে নিয়ে ভাবি, চিন্তা করি। সবচেয়ে জরুরি, হালাল হারাম (ন্যায়-অন্যায়) নিয়ে একটু ভাবি, এটা সব জায়গায় খুব, খুব দরকার।