ত্রিশে পা বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ২৪ ক্যারেট খাঁটি স্বর্ণের কেক কেটে উদযাপন করলেন এবারের জন্মদিন। এ সময় তার পাশে ছিলেন জনপ্রিয় ব়্যাপার হানি সিং। কেকের প্রথম টুকরো গায়কের মুখেই তুলে দিলেন বার্থ ডে গার্ল।
ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানিয়েছে, বর্তমানে হানি সিংয়ের সঙ্গে একটি মিজজিক ভিডিও অ্যালবামে কাজ করছেন উর্বষী। চলছে এরই শুটিং।
গত বছর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপে ভারতের ম্যাচ দেখতে গিয়ে ২৪ ক্যারেট স্বর্ণের আইফোন হারিয়েছিলেন উর্বশী। এমনকি, মাঝে ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পাণ্ডের সঙ্গে নিজের নাম জড়াতে চেয়ে বিতর্কেও পড়েছিলেন তিনি।
২০১৫ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন উত্তরাখণ্ডের মেয়ে উর্বশী রাউতেলা। ২০১৩ সালে ‘সিং সাহাব দ্য গ্রেট’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার। এরপর ‘সানাম রে’, ‘হেইট স্টোরি ৪’, ‘ভার্জিন ভানুপ্রিয়া’র মতো সিনেমায় অভিনয় করলেও সাফল্য পাননি অভিনেত্রী।