বগুড়ার শেরপুরে গলায় ফাঁস দিয়ে ফাইমা খাতুন (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ রবিবার সন্ধ্যায় উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের ফুলতলা (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাইমা ফুলতলা পশ্চিমপাড়া এলাকার জালাল ড্রাইভারের মেয়ে।
স্থানীয়রা বলেন, ছয় মাস আগে জেলার নন্দীগ্রাম উপজেলার দারুগ্রামের রঞ্জু মিয়ার ছেলে ফাহাদের সঙ্গে ফাইমার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা শেরপুর উপজেলা ফুলতলা এলাকাযর ভাড়া বাসায় বসবাস করছিলেন। পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যা ৬টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফাইমা।
শাহ বন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ দেশ রূপান্তরকে বলেন, খবর শুনেই ঘটনাস্থলে গিয়েছিলাম। মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে ঘটনা ঘটে থাকতে পারে।
শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা ঘটনা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি পদক্ষেপ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।