'বাচ্চা কোলে নারী দাঁড়িয়ে, প্লিজ কেউ সিট ছেড়ে দিন' মেট্রোরেলে ঘোষণা

'কিছুক্ষণ আগে আগারগাও থেকে কারওয়ানবাজার আসলাম। সম্ভবত সিসিটিভি দেখে ঘোষণা আসলো এক মহিলা বাচ্চা কোলে দাঁড়িয়ে আছেন, তাকে কেউ সিট ছেড়ে দেয়ার অনুরোধ জানানো হলো। পরে আবার ঘোষণা সিট ছেড়ে দেওয়ায় ধন্যবাদ জানানোর। ব্যাপারটা বেশ ভালো লাগলো। যদিও আমাদের নিজেদেরই দায়িত্ব এভাবে সিট ছেড়ে অন্যদের হেল্প করা, কিন্তু এই নজরদারী খুব মনে থাকবে।'

ফেসবুকের মেট্রোরেলের একটি কমিউনিটি গ্রুপে বিষয়টি নজরে এনেছেন মো. সাকাওয়াত হোসেন নামের এক যাত্রী। তার এই স্ট্যাটাসে অনেকেই মতামত দিয়েছেন। অনেকেই বিষয়টিকে চমৎকার বলে আখ্যায়িত করেছেন।

শাহরিয়ার ফাহমিদা লিখেছেন, 'ঘোষণা দিয়ে তারপর কার্যকরী করতে হলো এটাই দুঃখের।' সাজেদুল ইসলাম শুভ লিখেছেন, 'কেউ একজন এদেশে এটা খেয়াল করে ঘোষণা দেয় এবং কার্যকর হচ্ছে নিশ্চিত করে এটা আনন্দের।' আখতারুদ্দৌলা লিখেছেন, 'এগিয়ে চলো বাংলাদেশ।' 

হাবিবুর রহমান ও মেহনাব হাসান আবির লিখেছেন, 'চমৎকার।' শিহাব জাহাঙ্গীর লিখেছেন, 'এটা ভালো ছিলো।' ইয়াসিন আরাফাত রাসেল লিখেছেন, 'এটা আজকে ৫:৩০ এর দিকে মিরপুর ১০ থেকে উত্তরা যাওয়ার সময় হয়েছে। আমি ওই ট্রেনেই ছিলাম।'

আদিত্য চৌধুরী লিখেছেন, 'আপনারা খেয়াল করেন নাই কিছু সিট বৃদ্ধ / পঙ্গু এরকম রিজার্ভ করা দেওয়া আছে। আমরা খেয়াল না করে ওইসব সিট দখল করে রাখি।' হিমেল লিখেছেন, 'এটা নিজেদের মন থেকে আসা লাগে না হলে হবে না আসলে।' আজিজ রোমান লিখেছেন, 'ওই বগিতে যারা ছিলেন সবার একটু লজ্জা পাওয়া উচিত।'