সদ্য কারামুক্ত বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের বাসায় তার খোঁজখবর নিতে গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
সোমবার দুপুরে তার রাজধানীর জুরাইনের ইসলামপুরে সালাউদ্দিনের বাসায় যান মঈন খান।
এ সময় উপস্থিত ছিলেন সদ্য কারা মুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভির আহমেদ রবিন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।