আর্মি স্টেডিয়ামে সিআইএসএমের প্রতিযোগিতা শুরু 

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী 3rd CISM World Military Archery Championship Bangladesh-2024  প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এতে বাংলাদেশসহ ১২টি দেশের ১০৭ জন পুরুষ, মহিলা ও প্যারা আরচার অংশগ্রহণ করবেন।

International Military Sports Council (CISM) বিশ্বের শীর্ষ সামরিক ক্রীড়া সংস্থা যা ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। CISM-এর সদর দপ্তর বেলজিয়ামে। বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দল নিয়মিত অংশগ্রহণ করে আসছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ বছর প্রতিযোগিতাটি বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। আইএসপিআর