পাবলিক টয়লেট নাকি দোকান!

ছবিটা দেখে অনেকেই ভাবতে পারেন—আগে হয়তো এটা পাবলিক টয়লেট ছিল, এখন দোকান হয়েছে। আসলে কিন্তু ব্যাপারটা মোটেই সেরকম না। পাবলিক টয়লেট এখনো আছে, তবে সেখানে যেতে হবে এই দোকানগুলো পেরিয়ে।

রাজধানীর গোলাপবাগ মাঠসংলগ্ন পাবলিক টয়লেটটিতে যাওয়ার পথে এভাবেই অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা করছে কেউ কেউ।

আজ দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের প্রথম পাতায় প্রকাশিত হয়েছে ছবিটি। আলোকচিত্র সাংবাদিক মহুবার রহমানের তোলা ছবিটি সোশাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে।