দৌলতখানে সেট কোড জালিয়াতি, ৮ শিক্ষকসহ ৩ শিক্ষার্থী বহিষ্কার

ভোলার দৌলতখানে দাখিল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার সেট কোড জালিয়াতির অভিযোগে ৮ শিক্ষক ও তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (২৭ফেব্রুয়ারি) উপজেলার আবি আব্দুল্লাহ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ৮ শিক্ষককে দাখিল পরীক্ষার দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এদিকে সুকদেব মদন মহন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাজিব ও হাসিনা নিজাম লামছিপাতা মাধ্যমিক বিদ্যালয় ছাত্রী সুবর্ণাকে গত (২৫ ফেব্রুয়ারি)  অনুষ্ঠিত গণিত  পরীক্ষায়  নৈর্ব্যক্তিক উত্তরপত্রের (ওএম আর) সীটে  সেট কোড পরিবর্তন করায় দুই শিক্ষার্থীকে বহিস্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান। 

বহিষ্কৃত শিক্ষকরা হলেন-  জয়নাল আবদীন আলীম মাদ্রসার মানসুর আহমেদ, মেদুয়া বাইতুন নুর দাখিল মাদ্রাসার নুরে আলম, আজিম বাড়ি হাওলা দাখিল মাদ্রাসার আবুদল কুদ্দুস, শিক্ষক কাওসার, দক্ষিণ বড় দলী মাদ্রাসার শহিদুল ইসলাম, দৌলতখান মহিলা মাদ্রাসার নাজিম উদ্দিন, জয়নগর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার শফিকুল ইসলাম, নলগরা দাখিল মাদ্রাসার রুহুল আমিন, দক্ষিণ বড় আহমেদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী তানজিল।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান বলেন, পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার সময় তাদের হাতেনাতে ধরা হয়। তার প্রেক্ষিতে তাদের বহিস্কার করা হয়েছে।