নারায়ণগঞ্জের রূপগঞ্জে আল আরাফাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রাজ্জাককে (৪৩) তুলে নিয়ে যাওয়ার ৫ দিনেও খোঁজ মেলেনি। তাকে উদ্ধারের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার তিন রাস্তার মোড়ে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় চনপাড়া তিন রাস্তার মোড় থেকে মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রাজ্জাককে একটি প্রাইভেটকারে কে বা কারা তুলে নিয়ে যায়। এ ঘটনায় নিখোঁজ আবদুর রাজ্জাকের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।