আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি)সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্য শপথ নেবেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মো. তারিক মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন বিকাল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। জোট শরিক ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী দল জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছিল ২টি আসনে।