অফিসার নিচ্ছে আগোরা, সপ্তাহে দুইদিন ছুটি

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষ স্থানীয় সুপার শপ আগোরা লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ভ্যাট ও ট্যাক্স বিভাগে বিভিন্ন আউটলেটে সিনিয়র অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: আগোরা লিমিটেড।

বিভাগ: ভ্যাট ও ট্যাক্স।

পদ: সিনিয়র অফিসার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ।

অতিরিক্ত যোগ্যতা: রিটেল স্টোরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩-৫ বছর।

বেতন: ৩৫,০০০-৪০,০০০ টাকা (মাসিক)।

অন্যান্য সুযোগ-সুবিধা: চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: কমপক্ষে ২৫ বছর।

কর্মস্থল: ঢাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ মার্চ ২০২৪।

সূত্র: বিডিজবস।