মঙ্গলবার রাত ১২টার দিকে মারা গেছেন দিহানের মা খাদিজা বেগম। মায়ের মৃতদেহ ঘরে রেখে আজ বুধবার পরীক্ষায় অংশগ্রহণ করে দিহান আলম।
দিহানের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়ন বেলাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে গফরগাঁও জে এম কামিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে।
জে এম কামিল মাদরাসার অধ্যক্ষ মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।