মা হতে চলেছেন অনন্যার বোন অলন্যা পাণ্ডে। সোশ্যালে সে খবর শেয়ার করতেই, খুশিতে টইটম্বুর অনন্যা। বোনের পোস্টে অনন্যা লিখলেন, ‘আমি অধীর আগ্রহে বসে আছি, ছোট্ট বেবিকে কোলে নেওয়ার জন্য। দারুণ মজা, আমি মাসি হতে চলেছি।’
গত বছরই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আইভর ম্যাক্রোকে বিয়ে করেন অলন্যা।
প্রসঙ্গত, অনন্যা ও আদিত্যর বাড়ি থেকে প্রেম নিয়ে কোনও আপত্তি নেই। দুই পরিরাবের সবাই চাইছেন এই প্রেমের পরিণতি যেন ছাদনাতলায় ঘটে। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে, চলতি বছরের শেষের দিকে বাগদানও সারবেন অনন্যা ও আদিত্য। তবে বিয়ের খবর রটলেও, অনন্যা-আদিত্য কিন্তু চুপ!