জাতিসংঘ ও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের ওপর লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বই দুটির মোড়ক উন্মোচন করেন।
শেখ হাসিনার রচিত বই ‘সকলের তরে সকলে আমরা’-তে তাঁর জাতিসংঘে দেওয়া ১৯টি ভাষণ এবং সেগুলোর ইংরেজি অনুবাদ স্থান পেয়েছে। এ ছাড়া ‘আবাহন’-এ ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতির উদ্দেশ্যে দেওয়া তাঁর গুরুত্বপূর্ণ ভাষণগুলো স্থান পেয়েছে।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম. নজরুল ইসলাম বই দুটির গ্রন্থনা ও সম্পাদনা করেছেন।