রাঙ্গুনিয়ায় সাংবাদিক কোরেশী শেলুর শোকসভা

দৈনিক দেশ রূপান্তর-এর রাঙ্গুনিয়া উপজেলার সাবেক প্রতিনিধি এম এ কোরেশী শেলুর মৃত্যুতে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শোকসভা হয়।

সভায় বক্তারা সাংবাদিকতায় শেলুর অবদান তুলে ধরে বলেন, তিনি সব সময় লেখনীর মাধ্যমে নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছেন। রাঙ্গুনিয়ার সমস্যা, সম্ভাবনা ও সংস্কৃতিকে তুলে ধরায় তার অবদান অনস্বীকার্য।

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগারুল ইসলাম জিগারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান  মেহেবুব। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসিরের সঞ্চালনায় এতে আরও বক্তব্য  দেন রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল ও কুষ্ঠ চিকিৎসাকেন্দ্রের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কাজী  মোশাররফ হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আকাশ আহমেদ প্রমুখ।