বিপিএল না হলে সংসার চালাতে কষ্ট হয় মুশফিকদের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের মান নিয়ে নানা সময়ে উঠেছে অনেক প্রশ্ন। সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাতুরুসিংহেও এ নিয়ে কথা বলেছেন। বর্তমানে বিশ্বে হওয়া অনেক ফ্রাঞ্চাইজির চেয়ে বিপিএল পিছিয়ে থাকলেও বিসিবি কর্মকর্তারা সেটি মানতে চান না। এখনও আইপিএলের পর বিপিএলকে সেরা মানেন তাদের অনেকে।

আইপিএলের মতো অর্থ বিপিএল খেলা খেলোয়াড়রা পান না। তবে বিপিএলে খেললে জাতীয় দলের চেয়ে বেশি অর্থ পাওয়া যায় জানিয়ে মুশফিকুর রহিম বললেন, বিপিএল না হলে তাদের সংসার চলে না।

এক প্রশ্নের জবাবে মুশফিক বলেন, 'প্রথমত বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যায়। বিপিএলে যে পারিশ্রমিক পাওয়া যায়; জাতীয় দলে কেউ যদি সর্বোচ্চ পারিশ্রমিকেরও হয়..২-৩ বছর খেলে তাহলে হয়তবা এই মাপের উপার্জন করতে পারবেন। এটার মান যদি খারাপ হয় তাহলে ফ্র্যাঞ্চাইজিরা কিভাবে এতো টাকা দেন?।'

গতকাল বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেন মুশফিক। ফরচুন বরিশালের হয়ে সংবাদ সম্মেল নে এসে আরও নানা বিষয়ে কথা বলেন তিনি।