কোটালীপাড়ায় শুরু হচ্ছে কবি সুকান্ত মেলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনের কবি সুকান্ত মেলা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটায় এ মেলা হবে।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ছাড়া থাকবে বাংলাদেশের বিভিন্ন নামি-দামি শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বসবে বই ও গ্রামীণ মেলা। এ মেলা ঘিরে উপজেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। মেলা কেন্দ্র করে নবরূপে সেজেছে কবির বাড়ি ও এর আশপাশের এলাকা।