রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় নিহতদের মধ্যে ২৫টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার ভোর থেকে স্বজনদের সনাক্ত মতে তাদের পরিচয় নিশ্চিত করার পর মরদেহ হস্তান্তর কাজ শুরু হয়।
ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে মোস্তফা আব্দুল্লাহ আল নুর (এনডিসি, ঢাকা) জানান, এখন পর্যন্ত নিহত ৪৪ জনের মধ্যে ৩৮ জনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়েছে। এদের মধ্যে এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। স্বজনরা তাদের চেহারা, জামাকাপড় দেখে সনাক্ত করেন। এরপর পরিচয় নিশ্চিত হওয়ার পরই মরদেহগুলো তাদের কাছে দেওয়া হয়েছে। হস্তান্তরের এই সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকবে।
তিনি আরও জানান, সনাক্ত না হওয়া ৬ জনের মরদেহের মধ্যে ৫ জনেরই চেহারা বুঝা যাচ্ছে। তবে ১টি মরদেহ একবারেই পুড়ে গেছে। সেই মরদেহটি ডিএনএ টেস্ট ছাড়া হস্তান্তর করা সম্ভব হবে না।