রাজধানী ঢাকার বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুনে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হাসান মারা গেছেন। চার বন্ধু একসঙ্গে সেখানে খেতে গিয়েছিলেন। তার মধ্যে একজন বেঁচে ফিরেছেন। বাকি দুজনের মরদেহ শনাক্ত করে পরিবার নিয়ে গেছে কিন্ত নাজমুল ইসলামের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি।
নাজমুলের বাবা নজরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় ছেলেকে খুঁজতে বেইলি রোডে যান। সেখানে না পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে যান তিনি। এখন পর্যন্ত ছেলেকে খুঁজে পাননি বাবা।
কান্নাজড়িত কণ্ঠে দেশ রূপান্তরকে বলেন, আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল। আগুনে সব শেষ হয়ে গেল। আমি এখন কী নিয়ে বাঁচবো?