বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল আজ। সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ২০২২ আসরের রানার্স-আপ ফরচুন বরিশাল। এই ম্যাচেই হুট করে হাজির ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইন।
শিরোনাম দেখেও অনেকে ভাবতে পারেন, তবে কি বায়ার্ন মিউনিখ তারকা কেইন ঢাকায় পা রেখেছেন? মিরপুরে উপস্থিত থাকবে বিপিএলের ফাইনাল দেখতে?
ঘটনা আসলে তা না। বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখের অফিসিয়াল ফেসবুক পেইজে স্মরণ করা হয়েছে বিপিএলকে। সেখানে ব্যাট হাতে কেইনের একটি ছবিসহ লেখা হয়েছে, ‘বিপিএলের ফাইনাল আজ। কোন দলে খেলবেন হ্যারি কেইন?’