মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক হারুন

টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবে ২০২৪-২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তরের মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি শামসুল ইসলাম সহিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মির্জাপুর প্রতিনিধি হারুন অর রশিদ।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ। সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপনের সঞ্চালনায় বক্তৃতা করেন কার্যনির্বাহী সদস্য অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সালাহ উদ্দিন আহমেদ বাবর, কিসমত খোন্দকার, নিরঞ্জন পাল, সহ-সভাপতি জহিরুল ইসলাম শেলী, যুগ্ম সম্পাদক আশরাফ আহমেদ, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, সদস্য আবুল কাশেম খান, শামীম আল মামুন চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, শামীম আল মামুন, এরশাদ মিঞা, শিলা আক্তার প্রমুখ।

দ্বিতীয় পর্বে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয। এতে একক প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।