রাজধানীর বেইলি রোডে একটি বহুতলা ভবনে আগুনে অন্তত ৪৬ জন নিহত হয় এবং বহু আহত হওয়ার ঘটনায় শোকসভা পালন করেছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ শুক্রবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত সিকদার। তিনি বলেন, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশকেই সার্ভ করে। গ্রাজুয়েটদের নিয়ে অগ্নিকাণ্ড প্রতিরোধবিষয়ক বেশ কিছু প্রোগ্রামের আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ করেন। যার মাধ্যেমে গ্রাজুয়েটবৃন্দ শুধু বিশ্ববিদ্যালয় নয় পুরো জাতিকে পথ দেখাবে।
তিনি আরো বলেন, এ ব্যপারে আমারা কার্যকরী কিছু পদক্ষেপ গ্রহণ করি তাহলেই আমাদের এই শোকসভা সফল হবে। তাহলেই নিহতদের প্রতি, শহিদদের প্রতি অর্পিত শ্রদ্ধা নিবেদন করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শোকসভায় সভাপতিত্ব করেন। শোকসভায় সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ ও কৃজ্ঞতা জানান। তিনি বলেন, আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। শিগগিরই ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে অগ্নিকাণ্ড প্রতিরোধ কল্পে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গাইডলাইন দেওয়ার ব্যপারে আশাবাদ ব্যক্ত করেন।
শোকসভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সুলতানা পারভীন এবং সেলিনা বেগম। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহরুখ আদনান খান, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আসলাম খান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. শেখ মো. মমিনুল আলম, এগ্রিবিজনেস বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ। এ ছাড়া উপস্তিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক ইসরাত জাহান শুচি এবং আইন বিভাগের প্রভাষক মেহজাবীন সাইদা কথা।