তোমাদের লেখা

আমায় ডাকে

ভোরের পাখি আমায় বলে

শুনবে আমার সুর?

কিচিরমিচির ডাকি আমি

শুনতে কী মধুর!

 

গাছগাছালি ডাকে আমায়

দেখতে ফল ও ফুল

নদী আমায় ডেকেই বলে

দেখো আমার কূল।

 

রাতে আমায় আকাশ ডাকে

মিষ্টি চাঁদের আলো

ঝিকঝিকঝিক তারার মেলা

দেখতে ভীষণ ভালো।

 

মাহমুদা জিয়াসমিন

শিক্ষার্থী : দ্বাদশ শ্রেণি, ইব্রাহিম খাঁ সরকারি কলেজ, ভূঞাপুর, টাঙ্গাইল০