জনপ্রশাসনমন্ত্রীকে মেহেরপুর জেলা সমিতির সংবর্ধনা

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি অডিটরিয়াম) মেহেরপুর জেলা সমিতির পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মেহেরপুর মুক্তিযুদ্ধের অন্যতম জায়গা। মেহেরপুরে কৃষি ইনস্টিটিউট করা হচ্ছে, যেখানে ৪৭ জন কৃষি বিজ্ঞানী কাজ করবে, যারা দেশের কৃষি উন্নয়নে অবদান রাখবে। পাশাপাশি এই এলাকার মানুষ যাতে চিকিৎসার জন্য ঢাকায় আসতে না হয় তার জন্য তৈরি করা হবে অত্যাধুনিক হাসপাতাল। মেহেরপুরে হবে স্থলবন্দর, যার ফলে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সভাপতি ও কমিটির আহ্বায়ক দা’তো ইঞ্জি. মো. একরামুল হক, সমিতির সাধারণ সম্পাদক আ ন ম কুদরত-ই-খুদাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। বিজ্ঞপ্তি