বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগার পরদিন পুরান ঢাকার ওয়ারীতে একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। গতকাল শুক্রবার রাত ১০টা ১৪ মিনিটে সেখানে আগুন লাগে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই পৌনে ১১টার দিকে আগুন নিভে যায়।
এর আগে আগুন লাগার খবর পেয়ে সূত্রাপুর থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাস্তায় জ্যামের কারণে সিদ্দিকবাজার থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছিল।
ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বেইলি রোডে বহুতল ভবন গ্রিন কোজি কটেজে আগুন লেগে ৪৬ জন নিহত হয়েছেন।