মার্চ মাসের শুরু থেকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
শনিবার সকাল ৮টায় মিরপুর ১০ গোল চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কাজী পাড়ায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।
সমাবেশে জামায়াতের মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেন, এই সরকার ভোটের সময় চুরি করা টাকা উঠাতে বিদ্যুতের দাম বাড়াচ্ছে। তারা পারলে ২০২৩ সাল থেকেই দাম বাড়িয়ে ফেলে। এরা (সরকার) ভয়ংকর। এদের প্রতিহত করতে আমরা রাজপথে আছি।
বিক্ষোভে নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা ও ডা.ফখরুদ্দিন মানিক,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান,ইয়াসিন আরাফাত,জামাল উদ্দিন, মুহিবুল্লাহ,আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন,ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সালাহ উদ্দিন, আসাদুজ্জামান ও আ.রহিম প্রমুখ।