দেশের শীর্ষস্থানীয় জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড গুলশানে বিশ্বমানের জুয়েলারী শো রুম ‘দ্য সিগনেচার’ এর উদ্বোধন করেছে।
গতকাল শুক্রবার (১ মার্চ) বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ফিতা ও কেক কেটে শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।
এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও বেঙ্গল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন, সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক অমিয় কুমার আগরওয়ালা, ডায়মন্ড ওয়ার্ল্ডের চেয়ারম্যান সবিতা আগরওয়ালা, পরিচালক পিন্টু কুমার আগরওয়ালাসহ বিভিন্ন সেক্টরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য ‘দ্য সিগনেচার’ নামের এই শো-রুমটি গুলশান-১ মোড়ে টাওয়ার অব আকাশের লিফটের ২ ও ৩ এ অবস্থিত।