জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল শনিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সাতগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোর রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সাতগ্রাম ইউপির ৯ নম্বর ওয়ার্ডের পাঁচরুখী (ভূঁইয়াপাড়া) এলাকায় অভিযান চালায় এটিইউর একটি দল। সেখান থেকে বি এম বাহাউদ্দিন আহম্মেদ ওরফে চমককে (২৮) গ্রেপ্তার করা হয়।