রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত গাউসুল আজম মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণের খবর জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন। এর আগে বিকেল সাড়ে ৪টায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।