ফরমুলা ওয়ানের নতুন মৌসুম শুরু হয়েছে। মোটরস্পোর্টসের লড়াই দেখতে অনেক তারকাকেই হাজির থাকতে দেখা যায়। তেমনি সাড়া বিশ্বের চোখ এখন বছরের প্রথম রেস সাখির আন্তর্জাতিক সার্কিটে। কারণ সেখা দেখা গেছে আল হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমারকে।
সেখানে গিয়ে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলতেও দেখা গেছে তাকে। তাতেই শুরু হয়েছে গুঞ্জন, নতুন কোনো সম্পর্কে কি জড়ালেন নেইমার!
নেইমারের সঙ্গে রমনিকে দেখা গেছে তার নাম মোনিয়া আল সানিয়ে। তার গায়েও দেখা গেছে রেসারের কিট। ইনস্টাগ্রাম ঘেটে পরিচয় যতটুকু জানা গেছে তা হলো, তিনি সৌদি আরাবিয়ান মডেল। ফুটবলের খুব ভক্ত। কাতার বিশ্বকাপে দোহায় সৌদি আরবের ম্যাচ দেখতেও উপস্থিত ছিলেন।
তবে ঐ মডেলের সঙ্গে ছবি ছাড়া আর কিছু তেমন পাওয়া যায়নি। এর আগে নেইমারের সঙ্গে একাধিক মডেলের সম্পর্কের খবর ছড়িয়েছে। কয়েকদিন আগে এক মডেল নিজেকে নেইমারের মেয়ের মা বলে দাবি করেছেন।
বাহরাইন জিপিতে শুধু নেইমার একাই ফুটবল তারকা ছিলেন না। ফরাসি তারকা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় প্যাট্রিস এভরাও উপস্থিত ছিলেন।