সংসদে রুমানা আলী

প্রাথমিকে এক যুগে ২৩৮৫৭৯ শিক্ষক নিয়োগ

গত এক যুগে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ শিক্ষক নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী। গতকাল রবিবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ তথ্য জানান। আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গত এক যুগে প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রধান শিক্ষক ৫ হাজার ২০৫ এবং সহকারী শিক্ষক ২ লাখ ৩৩ হাজার ৩৭৪ জনসহ ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় বেসরকারি ও রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৪ হাজার ৮৭৫ শিক্ষক-শিক্ষিকার চাকরি সরকারীকরণ করা হয়েছে। সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের ঘোষণার পর নতুন কোনো বিদ্যালয় রেজিস্ট্রেশন দেওয়া হয়নি। বর্তমানে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন নীতিমালা-২০২৩ প্রণয়ন করা হয়েছে। নীতিমালার আলোকে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে