'বর্তমানে ইপিএলের সেরা খেলোয়াড় ফোডেন'

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে রবিবার রাতে ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ইতিহাদে ম্যাচের আট মিনিটে গোল হজমের পর জোড়া গোল করে সিটিকে ম্যাচে ফেরান ফিল ফোডেন। অপর গোলটি করেন আর্লিং হালান্ড।

ফোডেনের পারফরম্যান্সে খুশি কোচ পেপ গার্দিওলা। তার মতে বর্তমানে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় ফোডেন।

ফোডেনকে নিয়ে গার্দিওলা বলেন, 'সে সবসময়ই একজন প্রতিভাবান খেলোয়াড় তবে বর্তমানে তিনি আরও পরিণত। ফুটবলটা আরও ভালো বোঝে। সে এখন মাঝে, ডানে খেলতে পারে, বল পায়ে আগের চেয়ে আরও ভালো করে ভেতরে ঢুকতে পারে। আমি কি বলবো? সে যা করছে তাতে বর্তমানে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় ফোডেন।'

চলতি মৌসুমে ফোডেন ইপিএলে ১১টি গোল করেছেন।